1. live@www.dailyrangpurpost.online : ডেইলি রংপুর পোস্ট :
  2. info@www.dailyrangpurpost.online : ডেইলি রংপুর পোস্ট :
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
সতর্কবার্তা: ‘ডেইলি রংপুর পোস্ট’ অনলাইন ছাড়া অন্য কোনো পেজ বা পোর্টাল আমাদের নয় টাকায় মিলছে ডিপ্লোমা সনদ, গ্রামে গ্রামে তৈরি হচ্ছে ভুয়া ডাক্তার! রংপুরে সাংবাদিক উৎস হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন রংপুরে মর্ণেয়া ইউনিয়নে মাদকের বিস্তার : বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির নতুন নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ, দায়িত্ব নিলেন ডিআইজি মাহবুবুর রশীদ রংপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা

ক্ষমতা আর নাম কোহলিকে বদলে দিয়েছে, রোহিত আগের মতোই আছে

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিত: বুধবার, ১৭ জুলাই, ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

কী এক সাড়া ফেলে দেওয়ার মতো সাক্ষাৎকার দিয়েছেন অমিত মিশ্র। ৪১ বছর বয়সী সাবেক ভারতীয় লেগ স্পিনার এক সাক্ষাৎকার দিয়েই আলোচনায়। ওই সাক্ষাৎকারে যে বিরাট কোহলিকে ধুয়ে দিয়েছেন তিনি, তবে প্রশংসা করেছেন রোহিত শর্মার। অমিত শর্মার চোখে, ক্ষমতা আর নাম কোহলির আচরণে অনেক বদল এনেছে, তবে রোহিত আগের মতোই আছেন।

ইউটিউবার শুভঙ্কর শর্মার সঙ্গে সাক্ষাৎকারে অমিত মিশ্র প্রথমে রোহিতকে নিয়ে বলেছেন, ‘আইপিএল বা অন্য কোনো ইভেন্টে যখন রোহিতের সঙ্গে দেখা হয়, ও সবসময়ই হাসি-ঠাট্টা করে। আমার তখন এটা ভাবতে হয় না যে ও কী ভাববে! দুজনই দুজনের সঙ্গে হাসি-ঠাট্টা করি। ও সাফল্যের চূড়ায় পৌঁছে গেছে, কিন্তু আমাদের সম্পর্কটা এখনো একই আছে। ও অধিনায়ক, বিশ্বকাপ জিতল, পাঁচবার আইপিএল জিতেছে।’

এরপরই বিপরীতে তাঁর চোখে কোহলির বর্ণনা করেছেন অমিত মিশ্র, ‘বিরাটকে অনেক বদলে যেতে দেখেছি আমি। হাতে ক্ষমতা চলে এলে, নাম হয়ে গেলে অনেকেই ভাবতে শুরু করে মানুষ বুঝি তাঁর কাছে কোনো প্রয়োজন নিয়েই যায়। আমি কখনোই তেমন মানুষ ছিলাম না। চিকুকে (কোহলির ডাকনাম) আমি ওর ১৪ বছর বয়স থেকে চিনি, যখন ও সামোসা খেত, রাতে যখন ওর পিজ্জা না হলে চলত না। এরপর অধিনায়ক বিরাট কোহলিকেও দেখেছি। দেখা হলে ও সম্মান দিয়েই কথা বলে, তবে সবকিছু অবশ্যই আর আগের মতো নেই।’

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।