1. live@www.dailyrangpurpost.online : ডেইলি রংপুর পোস্ট :
  2. info@www.dailyrangpurpost.online : ডেইলি রংপুর পোস্ট :
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
টাকায় মিলছে ডিপ্লোমা সনদ, গ্রামে গ্রামে তৈরি হচ্ছে ভুয়া ডাক্তার! রংপুরে সাংবাদিক উৎস হত্যা: একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন রংপুরে মর্ণেয়া ইউনিয়নে মাদকের বিস্তার : বিভিন্ন স্থানে প্রকাশ্যে মাদক বিক্রির অভিযোগ মাদকবিরোধী কমিটির নতুন নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ, দায়িত্ব নিলেন ডিআইজি মাহবুবুর রশীদ রংপুরে নবযোগদানকৃত জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় ইসিতে নিবন্ধন পেল গণ অধিকার পরিষদ বিএনপির মধ্যে লুকিয়ে থাকা মুনাফিক ও আ’লীগের দালালদের চিহ্নিত করতে হবে। —–এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী স্বৈরাচার হাসিনাসহ ৪০০ জনের বিরুদ্ধে হত্যা মামলা বিনোদন জগতে নতুন মাত্রা হারুনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নতুন নেতৃত্বে রংপুর মেট্রোপলিটন পুলিশ, দায়িত্ব নিলেন ডিআইজি মাহবুবুর রশীদ

প্রতিনিধির নাম :
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৭ অগাস্ট, ২০২৬
  • ৬৭ বার পড়া হয়েছে

রংপুর প্রতিনিধি:

রংপুর মেট্রোপলিটন পুলিশের (আরপিএমপি) নবাগত পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন ডিআইজি মু. মাহবুবুর রশীদ। তাঁর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে রংপুর মহানগর পুলিশের নেতৃত্বে নতুন অধ্যায়ের সূচনা হলো।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) রংপুরে এসে নবাগত পুলিশ কমিশনার রংপুর রেঞ্জের ডিআইজি মোহাম্মদ আবদুল মাবুদ-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

পরে রংপুর মেট্রোপলিটন পুলিশ অফিসার্স মেসে তাঁকে ফুল দিয়ে আন্তরিকভাবে অভ্যর্থনা জানান অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) নরেশ চাকমা।

এ সময় আরপিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) ও অতিরিক্ত দায়িত্বে সিটিএসবি মারুফ আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) ও অতিরিক্ত দায়িত্বে সদর দপ্তর ও প্রশাসন সনাতন চক্রবর্তী, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম)সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে নবাগত পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদ রংপুর মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেন।

দায়িত্ব গ্রহণের পর নতুন কমিশনারের নেতৃত্বে রংপুর মহানগরীতে জননিরাপত্তা নিশ্চিতকরণ, অপরাধ নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনবান্ধব ও পেশাদার পুলিশিং আরও জোরদারের প্রত্যাশা তৈরি হয়েছে।

নতুন নেতৃত্বে রংপুর মহানগরীর আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত হবে এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের আস্থার সম্পর্ক আরও দৃঢ় হবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

রংপুর মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে নবাগত পুলিশ কমিশনার মু. মাহবুবুর রশীদকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন

পুরাতন সংবাদ পড়ুন

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।